× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:৫০ পিএম

কবে বাজবে ব্রাজিলের বিদায় ঘণ্টা, জানালেন জার্মান গবেষক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ এলেই বিভিন্ন বিশ্লেষক ও পরিসংখ্যানবিদদের ভবিষ্যদ্বাণী আলোচনার জন্ম দেয়। জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট এবার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল।

হিউস্টন স্টেডিয়ামে আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। ‘সি’ গ্রুপের শীর্ষে থাকায় নকআউটে হাজিমে মোরিয়াসুর দলকে পেয়েছে সেলেসাওরা। ক্লেমেন্টের মতে, নকআউটের ম্যাচটিতে জয় পাবে জাপান। ফলে প্রত্যাশার আগেই শেষ হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।

নিজের পূর্বাভাসের পেছনে একটি গাণিতিক মডেল ব্যবহার করেন ক্লেমেন্ট। তার এই মডেলে ফুটবলীয় পরিসংখ্যানের পাশাপাশি মাথাপিছু জিডিপি, জনসংখ্যার আকার এবং তাপমাত্রার মতো বিষয়ও বিবেচনায় নেওয়া হয়। এসব তুলনামূলক অপ্রচলিত সূচকের সমন্বয়ে তিনি বিভিন্ন দলের শিরোপা জয়ের সম্ভাবনা নির্ধারণ করেন।

গত ৯ এপ্রিল প্রকাশিত ক্লেমেন্টের গবেষণাপত্রে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তার সব পূর্বাভাস যে বাস্তবতার সঙ্গে মিলে গেছে, তা নয়। নকআউট পর্বের সূচি চূড়ান্ত হওয়ার পরই ক্লেমেন্টের কিছু হিসাব ভুল প্রমাণিত হয়েছে।

দ্বিতীয় রাউন্ডে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখিয়েছিলেন তিনি। কিন্তু দুই দলই নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করায় সেই ম্যাচ আর সম্ভব নয়। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া-হার্জেগোভিনার নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও তার মডেলে ধরা পড়েনি।

এখন পর্যন্ত ক্লেমেন্টের পূর্বাভাসের সঙ্গে মিল থাকা সম্ভাব্য দুটি নকআউট ম্যাচ হলো ব্রাজিল-জাপান এবং নেদারল্যান্ডস-মরক্কো। এই দুই ম্যাচই গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘এফ’-এর সম্ভাব্য ক্রস-ম্যাচের ভিত্তিতে নির্ধারিত হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!