× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:৫৪ পিএম

চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:৫৪ পিএম

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

চীন ও মালয়েশিয়া সফর সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি আমার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি।

শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে—‘বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম।’ তিনি বলেন, এখানে আমাদের কারও কোনো ব্যক্তিগত বিষয় নেই। যদি কোনো কিছু অর্জিত হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জিত হয়ে থাকে, সেটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এ দেশের মানুষের অর্জন।

প্রধানমন্ত্রী বলেন, যেহেতু সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা, তিনিও দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব সদস্যকে, বিরোধীদলীয় নেতাসহ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। 

Link copied!