× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মহেশপুর, ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৪:১৩ পিএম

মহেশপুর সীমান্ত থেকে অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও মাদক উদ্ধার

মহেশপুর, ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৪:১৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

​ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করেছে মহেশপুর-৫৮ বিজিবি।

শনিবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেলেহাটি গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ সামন্তা বিওপির একটি টহলদল দুই চোরাকারবারিকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সীমান্ত পিলার ৫৭/১ থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলেহাটি গ্রামের একটি পুকুরপাড়ের জঙ্গলে প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। ​পরে ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মাদক সিরাপ উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারদ ও মাদক মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

রূপালী বাংলাদেশ

Link copied!