× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৫:৩৯ পিএম

বাবার দাফনে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৫:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃত ব্যক্তির ছেলে ও মেয়ে। এ ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের দইয়া মাঝির নতুনবাড়ি এলাকা থেকে মো. নুরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

এর আগে গত ২২ জুন আহত মো. ওসমান গনি (৪৯) বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুন সকাল সাড়ে ৫টার দিকে পারিবারিক কবরস্থানে বাবার কবর খনন করতে যান ওসমান গনি ও তার পরিবারের সদস্যরা। এ সময় অভিযুক্তরা জায়গার মালিকানা দাবি করে কবর খননে বাধা দেন। এর প্রতিবাদ করলে তারা দেশীয় অস্ত্র দিয়ে ওসমান গনি, তার বোন নার্গিস আক্তার (৪০) এবং তাদের কয়েকজন স্বজনের ওপর হামলা চালান। এতে তারা আহত হন। এ সময় নার্গিস আক্তারের স্বর্ণালঙ্কারও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!