× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৬:৩৯ পিএম

পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারক আটক

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৬:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (২৭ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন— পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা সিংগা পালপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে সুজন হোসেন (৩৪) এবং পাবনা শহরের শিবরামপুর এলাকার হাতেম আলীর ছেলে আরিফুল ইসলাম (৪০)।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, আটক দুজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করত। পরে বিকাশের মাধ্যমে টাকা আদায় করত।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের সহায়তায় এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে গাংকোলা এলাকা থেকে সুজন ও শিবরামপুর এলাকা থেকে আরিফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও কয়েকটি সিমকার্ড জব্দ করা হয়।

এ ঘটনায় আটক দুজনসহ আরও দুইজন নামীয় এবং ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

Link copied!