× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৭:৩৯ পিএম

চমেক হাসপাতালে দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় দুই কোটি টাকা মূল্যের আধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়েছে দেশের অন্যতম শীর্ষ ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম।

শনিবার (২৭ জুন) চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন এসব চিকিৎসা সরঞ্জাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ এবং চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ফোর-ডি (৪ডি) আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি অত্যাধুনিক কালার ডপলার সিস্টেম। সংশ্লিষ্টদের মতে, এসব আধুনিক যন্ত্রপাতি সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, ২ হাজার ২০০ শয্যার চমেক হাসপাতালের জন্য বর্তমান বাজেট প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে আর্থিক সংকটে পড়েন। কেএসআরএমের এই সহায়তা রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর পাশাপাশি হাসপাতালের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, কেএসআরএমের মতো অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানও যদি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসে, তবে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, যেকোনো সংকটময় পরিস্থিতিতে কেএসআরএম সবসময় হাসপাতালের পাশে দাঁড়িয়েছে। মানবিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির সহযোগিতা দীর্ঘদিনের। নতুন এসব চিকিৎসা সরঞ্জাম জরুরি মুহূর্তে রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, এসব যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে রোগীরা কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন এবং হাসপাতালের চিকিৎসা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, মানুষের পাশে থাকা কেএসআরএমের অন্যতম অঙ্গীকার। চমেক হাসপাতালে মানবিক সহায়তার অংশ হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কেএসআরএমের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে কেএসআরএম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!