× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:১৯ পিএম

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ব্যাটারিচালিত ‘মিথিলা’ ভ্যানের চালকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জলঢাকা-ডোমার আঞ্চলিক সড়কের একবট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ হাবিব।

নিহতরা হলেন— ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়ার ওলি বর্ম্মনের ছেলে ভ্যানচালক পরিমল বর্ম্মন (৪০), তার ছোট ভাই প্রদীপ বর্ম্মনের স্ত্রী প্রতিমা বর্ম্মন (৩০) এবং প্রতিমার দুই সন্তান বিপাশা বর্ম্মন (৮) ও যাদব বর্ম্মন (৪)।

এ ঘটনায় নিহত প্রতিমার জমজ অপর সন্তান নম্রত বর্ম্মন (৪) এবং অপর যাত্রী সহিদুল ইসলাম (৪০) আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। পথে জলঢাকা থেকে ডোমারের দিকে আসা একটি ট্রাক দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একবট এলাকায় যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ভ্যানচালক পরিমল বর্ম্মনসহ চারজনের মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা নম্রত বর্ম্মন ও সহিদুল ইসলাম আহত হন।

ওসি হাবিবুল্লাহ হাবিব জানান, খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে ডোমার হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

সূত্র : বার্তা সংস্থা ইউএনবি

Link copied!