× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৫৮ পিএম

সীতাকুণ্ডে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে হৃদয় (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের পেছনে অবস্থিত একটি ডেবা পুকুরে গোসল করতে নামে হৃদয়। কিছুক্ষণ পর তাকে আর দেখতে না পেয়ে সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে স্থানীয়রা তাকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

নিহত হৃদয় বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া গ্রামের বাসিন্দা আলমগীরের বড় ছেলে।

স্থানীয়দের ধারণা, সাঁতার না জানার কারণে অথবা পানিতে নামার পর আকস্মিক শারীরিক অসুস্থতার কারণে তিনি পানিতে ডুবে যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Link copied!