× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৩৯ পিএম

ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ ধ্বংস

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের বাংলাবাড়ি এলাকায় ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট।

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ধরলা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর গতিপথ পরিবর্তন এবং তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি সৃষ্টি হওয়ায় জেলা প্রশাসন এ পদক্ষেপ নেয়।

অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে সেখানেই ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পলাতকদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!