× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৪৮ পিএম

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট হতে দেওয়া হবে না : নাহিদ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৪৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থের এক টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না। এ বিষয়ে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে বরাদ্দের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করা হবে।

রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আনোয়ারার উপকূলীয় এলাকার কয়েকশ পরিবার এখনো পানিবন্দি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, বেড়িবাঁধের কারণে এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে। এবারের বাজেটেও এ খাতে বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, আমরা আপনাদের কথা দিচ্ছি, এই বরাদ্দের এক টাকাও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হতে দেওয়া হবে না।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, বেড়িবাঁধের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হবে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের মাধ্যমে বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করে দ্রুত মানুষের দুর্ভোগ কমানোর উদ্যোগ নেওয়া হবে।

ত্রাণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, দলের সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। একই সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার নির্দেশনা দেওয়া হবে। তিনি দেশের সব মানুষকে বন্যাকবলিত চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকসহ দল ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আনোয়ারা সফর শেষে এনসিপির শীর্ষ নেতারা বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!