× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৪:৩৪ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৪:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে শহরের চৌমুহনা চত্বরে জড়ো হন তারা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। দুপুর ৩টার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলমান ছিল।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনাকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। শিক্ষার্থীদের ন্যায্য দাবি, অনুভূতি ও মর্যাদার প্রতি অবহেলা করে এই ক্ষমা প্রার্থনা কেবলই একটি প্রহসন। শিক্ষা ব্যবস্থার মর্যাদা রক্ষা, শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন এবং সাম্প্রতিক বিতর্কের নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগ ও মানবিক সংকট তৈরি করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!