× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০২:০২ এএম

আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ গ্রেপ্তার ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০২:০২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে ৪শ পিস নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। 

বুধবার (১৫ (জুলাই) বিকেলে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উত্তর পাশে রবিউল ষ্টোরের নিকট থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের শাহাদত মন্ডলের ছেলে আহাদুল ইসলাম (৩৮) ও টমটম চালক একই গ্রামের মনতাজ মন্ডলের ছেলে মিলন মন্ডল (৩৫)। এ সময় তাদের ব্যবহৃত ইজিবাইক ও সিমকার্ডসহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে আক্কেলপুর এলাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে মাদকের একটি চালান আসছে। এমন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উত্তর পাশে রবিউল স্টোরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) থামিয়ে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা আহাদুল ইসলামের কাছ থেকে পলিথিনে মোড়ানো ২০০ পিস অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। একই সময় অপর একটি ইজিবাইকের চালক মিলন মণ্ডলের গাড়ির সিটের নিচে থাকা লাল রঙের ব্যাগ থেকে আরও ২০০ পিস অ্যাম্পুল ইনজেকশন জব্দ করা হয়। এভাবে মোট ৪০০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক, দুটি মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে বুধবার সন্ধ্যায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!