× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১০:১৯ পিএম

প্রাকৃতিক দুর্যোগে বাউবির এইচএসসি ও বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১০:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষার ১৭ জুলাই অনুষ্ঠিতব্য বাংলা প্রথম পত্র (HSC 1851) ও বাংলা দ্বিতীয় পত্র (HSC 2851) পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বাউবির বিভিন্ন প্রোগ্রামের নির্ধারিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া অন্যান্য পরীক্ষার মধ্যে রয়েছে— এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২ (দ্বিতীয় সেমিস্টার) পরীক্ষা, বিএজিএড (B.Ag.Ed) প্রোগ্রামের ২৫২ টার্ম (জুলাই–ডিসেম্বর ২০২৫) এর দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা, মাস্টার অব এডুকেশন (M.Ed) পরীক্ষা-২০২৫ এর ২৫২ টার্মের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এবং বিবিএ (BBA) প্রোগ্রামের ২৪১ টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেলের পরীক্ষা।

বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তবে এইচএসসি পরীক্ষার অন্যান্য সব বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Link copied!