× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৫৪ পিএম

নিখোঁজের আড়াই দিনের মাথায় বিএনপি নেতার মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৫৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নিখোঁজের আড়াই দিনের মাথায় রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মৌসুমি ফল ব্যবসায়ী মো. মাসুদের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

সোমবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন।

মাসুদের মেয়ে মাইশা আক্তার তমা জানান, গত শনিবার (১৮ জুলাই) সকালে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারে ব্যবসায়িক কাজ শেষে ইঞ্জিনচালিত নৌকাযোগে কাপ্তাইয়ে ফেরার পথে গর্জনটিলা এলাকায় তার বাবা নিখোঁজ হন। পরে একই এলাকায় তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

নিখোঁজের পর শনিবার সন্ধ্যা থেকেই বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাছেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে কাপ্তাই ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সার্বক্ষণিক সহযোগিতা করেন। মো. মাসুদ কাপ্তাই উপজেলার শিল্প এলাকার বাসিন্দা।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পারিবারিক সূত্র থেকে এখনো বিস্তারিত জানা যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!