× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৪:০৬ পিএম

পাবনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৪:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নির্বাচিত সরকারকে উৎখাতের উদ্দেশ্যে গোপন বৈঠক এবং নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাবেক ও বর্তমান নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাতে পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ আখতার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (৩৮), সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত (২৭), সদ্য ঘোষিত কমিটির সভাপতি যুবায়ের বিশ্বাস অন্তু (৩২) এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ওরফে রাভা (২৮)।

এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই রাত ১২টা ১০ মিনিটের দিকে পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মালিগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাতের লক্ষ্যে গোপন বৈঠক করেন। পরে তারা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে নৌকা প্রতীকের স্লোগান দিতে দিতে পাবনা সদর হাসপাতাল সড়কের জাকিরের মোড়ের দিকে অগ্রসর হন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে মিছিলে থাকা নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দেশীয় ধারালো অস্ত্র ও ইটের টুকরা ফেলে রেখে মোটরসাইকেল ও দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যান।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এজাহারভুক্ত এবং অজ্ঞাত পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!