× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৪:০৯ পিএম

বিরামপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৪:০৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দিনাজপুরের বিরামপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (সিআরএন), সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে বিরামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. আতাউর রহমান।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন। এছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং উপসহকারী প্রকৌশলী মো. সুরুজ্জামান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। তিনি জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কোর রোড নেটওয়ার্ক (সিআরএন), সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইয়ের গুরুত্ব ব্যাখ্যা করেন।

এ সময় উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সড়ক নেটওয়ার্কের বিদ্যমান তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে তথ্য যাচাই ও হালনাগাদের বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

Link copied!