× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৪:২৪ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৪:২৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে নিয়মিত বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানকালে আনন্দ বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য তৈরির সত্যতা পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠান ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে বলে জানান সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Link copied!