× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:০২ পিএম

অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অনুকা স্টিল বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি ভাড়া বাসা থেকে মারিতহাত ইসলাম তাকি (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তাকি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট ইউনিয়নের চর রমেশ ১ নম্বর ওয়ার্ডে। তার বাবা মইনুল ইসলাম জুয়েল ও মা উভয়েই শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের মধ্যে ধারণা রয়েছে, পরীক্ষার ফল প্রত্যাশিত না হওয়ায় তাকি মানসিকভাবে ভেঙে পড়েছিল। তবে এ বিষয়ে এখনই কোনো নিশ্চিত মন্তব্য করতে রাজি নয় পুলিশ।

ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি অপমৃত্যুর ঘটনা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

রূপালী বাংলাদেশ

Link copied!