× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:৫৮ পিএম

চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:৫৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

সোমবার (২৭ জুলাই) সকালে আনোয়ারায় সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

অর্থমন্ত্রী বলেন, সরকার দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে। চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে বড় অঙ্কের বিনিয়োগ দেশের শিল্প খাতকে আরও গতিশীল করবে। তিনি জানান, বিনিয়োগকারীদের সেবা সহজ করতে দ্রুতই ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’ চালু করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এই প্রকল্প কেবল অবকাঠামো উন্নয়ন নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক শিল্পায়নের সুযোগ তৈরি করবে। প্রায় ৭৭৬ একর জমিতে গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে সরাসরি ৩৬ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

প্রকল্পটিতে তৈরি পোশাক, টেক্সটাইল, বায়ো-ফার্মাসিউটিক্যালস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও চামড়াজাত পণ্যের শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে দেশের রপ্তানি খাত আরও বৈচিত্র্য পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভৌগোলিক দিক থেকেও প্রকল্পটি সুবিধাজনক অবস্থানে রয়েছে। কর্ণফুলী টানেল, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী হওয়ায় পণ্য পরিবহন সহজ হবে।

পরিবেশ সুরক্ষায় এখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের ভাইস চেয়ারম্যান লি চাংগুই। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি বিনিয়োগকারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!