× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:২৬ পিএম

ফেসবুক লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফেসবুক লাইভে এসে তুলা রাম (৩৫) নামে এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন।

সোমবার (২৭ জুলাই) রাতে নিজের ‘Tula Roy’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, লাইভে আসার আগে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেছিলেন। পরে তার মৃত্যু হয়। তুলা রাম ওই এলাকার ভবেশ চন্দ্র রায়ের একমাত্র ছেলে এবং দুই সন্তানের জনক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে আরও জানা যায়, সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ ছাড়া পারিবারিকসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা ও হতাশার মধ্যে ছিলেন। পরিবারের সদস্যরা তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তিনি তা কাটিয়ে উঠতে পারেননি।

বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায় বলেন, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি, ওই ঘটনার জের ধরেই তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!