× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৮:২৮ পিএম

পাটবাজারে ওজনে কারচুপি: দুই ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৮:২৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পাটবাজারে ওজনে কারচুপি, বাজারে বিশৃঙ্খলা এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ঝিনাইদহের শৈলকুপা পাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে দুই পাট ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ৪০ কেজিকে এক মণ হিসেবে গণনার নির্দেশনা অমান্য করে প্রতি মণে অতিরিক্ত ১ কেজি ওজন নেওয়ার অভিযোগে বাজারের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহের মদনমোহনপাড়া এলাকার ব্যবসায়ী শুবল সাহাকে ৫০ হাজার টাকা এবং শৈলকুপা পৌরসভার চতুড়া গ্রামের শামসুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতে উভয় ব্যবসায়ী অতিরিক্ত ওজন নেওয়ার বিষয়টি স্বীকার করেন।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি এবং বাজারে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে শৈলকুপা পৌরসভার শ্যামপুর গ্রামের আলমগীর (আলম) হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় বাজারে উপস্থিত কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা জানান, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজন নেওয়ার কারণে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান বলেন, সরকার নির্ধারিত ৪০ কেজিকেই এক মণ হিসেবে ধরে পাটসহ সব ধরনের কৃষিপণ্য ক্রয়-বিক্রয় করতে হবে। কৃষকদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা ওজনে কারচুপি বরদাশত করা হবে না। বাজারে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!