× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৮:৩১ পিএম

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন প্রতিষ্ঠানে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৮:৩১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় তিনটি পৃথক মামলায় মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় এ অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর তফসিলভুক্ত বিধান লঙ্ঘনের দায়ে উপজেলার কাইতকাই এলাকার সালাম অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অভিযোগে উপজেলার লাউফুলা এলাকার আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা এবং একই এলাকার মানিক বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আদায়কৃত মোট ১ লাখ ৬০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মধুপুর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার তদারকি, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Link copied!