× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৭:২১ পিএম

পরিবেশ দূষণের দায়ে রূপগঞ্জে তিন কারখানাকে জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৭:২১ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণের দায়ে অনিক নিট কম্পোজিট, এসিএস টেক্সটাইল ও বিক্রমপুর ষ্টীল মিল কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে উপজেলার ভুলতা, রূপসী ও বরপা এলাকায় কারখানায় অভিযান পরিচালনা করে এ তিন কারখানাকে জরিমানা করা হয়।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, উপজেলার কয়েকটি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে অভিযান করা হলে এ তিন কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের সত্যতা পাওয়া যায়। এসময় অনিক নিট কম্পোজিট কারখানাকে দেড় লাখ টাকা, এসিএস টেক্সটাইল মিল কারখানাকে ১ লাখ টাকা ও বিক্রমপুর ষ্টীল মিল কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ, সহকারী পরিচালক শেখ মোজাহিদ, সার্ভেয়ার জিল্লুর রহমান, মামুনসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


 

আরবি/জেডআর

Link copied!