× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ১১:০৯ এএম

৮ ঘণ্টা পর নৌপথে ফেরি চলাচল শুরু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ১১:০৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮ টার দিকে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে রাত ১২টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশার মাত্র কমলে শনিবার সকাল ৮ টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এই ৮ ঘন্টা ফেরি সার্ভিস বন্ধ থাকায় ঘাটের উভয় পাশে ৪ শতাধিক যানবাহন পাড়াপাড়ের অপেক্ষায় থাকে।

বিআইডব্লিউটিসির ম্যানেজার আবু আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পাড় করা হবে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মোট ছোট-বড় ১৭টি ফেরি ও আরিচা-কাজিরহাট নৌপথে ৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

আরবি/জেআই

Link copied!