× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১২:১৯ পিএম

সুরঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১২:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের অভিনব কায়দায় মাটিতে সুরঙ্গ খুড়ে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করেছে দূর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজন তা টের পেলে পালিয়ে যায় তারা।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের কোনো টাকা খোওয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কতৃপক্ষ।

স্থানীয়রা জানান, ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে মাটিতে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দূর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এতে সুযোগ বুঝে পালিয়ে যায় ডাকাত দল। ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, রাতের আধারে কে বা কারা এসে ব্যাংকটি লুট করার উদ্দেশ্যে পিছনের দেয়ালে মাটতে সুরঙ্গ খুরে। তবে স্থানীয়রা তা টের পেলে তারা পালিয়ে যায়। ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরবি/জেআই

Link copied!