× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৫:৩৭ পিএম

চেয়ারম্যানের বাড়িতে হামলার জেরে নারীকে গুলি করে হত্যা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৫:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে নরসিংদীর রায়পুরার শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেলের বাড়িতে হামলার ঘটনায় প্রতিপক্ষের গুলিতে চেয়ারম্যানের  শান্তা ইসলাম নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে শ্রীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ।

নিহত শান্তা ইসলাম শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুপুরে শ্রীনগর ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে সোহেল মিয়াসহ ১০/১২ জন রাসেল চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সোহেল ও তার লোকজন ভাঙচুর-লুটপাট চালাতে থাকে। এমতাবস্থায় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা তাদের বাধা দিতে এলে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে শান্তা পিঠে গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পিঠে একটি গুলির চিহ্ন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!