× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৪:১৬ পিএম

রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৪:১৬ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়ার নূর ম্যানশন ফার্নিচার মার্কেটে আগুন লেগে দুই বসতঘরসহ ১৫ টা দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত আড়াইটার দিকে নূরম্যানশন ফার্নিচার মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে।

পরে আগুনের খবর পেয়ে কাঞ্চন, আড়াইহাজার ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে এবং ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্কেট ম্যানেজার মো. আলম হোসেন জানান, দুইটা বসতঘরসহ ১৫টি দোকান পুড়েছে। কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর মাহফুজার রহমান বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে।

কাঁচপুরের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি তদন্তে টিম করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। 

আরবি/এসআর

Link copied!