× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৭:২১ পিএম

কিশোরগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, যুবক গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৭:২১ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জে এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। শনিবার (৮ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের দরবারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (১০ মার্চ) সকালে অভিযুক্ত ধর্ষক তোফাজ্জল দীন ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় একটি মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি শনিবার (৮ মার্চ ) রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সুলতানপুর গ্রামের ছন্দু মিয়ার ছেলে তোফাজ্জল দীন ইসলাম মেয়েটিকে মুখ চেপে ধরে নান্দলা মাঠে নিয়ে ধর্ষণ করে। 

গভীর রাতে মেয়েটি বাড়িতে ফিরে স্বজনদের এ ঘটনা জানায়। পরে ঘটনা জানতে পেরে কিশোরগঞ্জ থানা পুলিশ সোমবার ভোরে অভিযান চালিয়ে চৌদ্দশত এলাকা থেকে তোফাজ্জল দীন ইসলামকে গ্রেফতার করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে নির্যাতনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

আরবি/আবু

Link copied!