× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৫:২২ পিএম

চাচার বিরুদ্ধে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৫:২২ পিএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ঢাকার আশুলিয়ায় কাইচাবাড়ি এলাকায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ মার্চ) সকালে কাইচাবাড়ির মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত সম্পর্কে চাচা-ভাতিজি।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন ও তার স্ত্রী শিশুটিকে নিয়ে মনির হোসেনের বাসায় ভাড়া থাকেন। তারা পাশের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিন দিন আগে ভোলা থেকে শাহিনের মামাতো ভাই রাসেল চাকরির খোঁজে তার বাসায় আসেন।

সোমবার সকালে কন্যাশিশুকে বাসায় রেখে শাহিন দম্পতি কারখানায় কাজ করতে গেলে ফাঁকা বাসায় একা পেয়ে রাসেল শিশুটিকে ধর্ষণ করেন।

আশুলিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়াও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরবি/এসআর

Link copied!