× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১২:১৯ পিএম

দর্শনা চেকপোস্ট ব্যারাকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১২:১৯ পিএম

শামীম রেজা সাজু -ফাইল ছবি

শামীম রেজা সাজু -ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ কনস্টেবল শামীম রেজা সাজুর (৩১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও সহকর্মীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দায়িত্বে অনুপস্থিত থাকায় শামীম রেজাকে খুঁজতে যান তার সহকর্মীরা।  দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা।  পরে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নিহত শামীম রেজা কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।  তিনি ছয় মাস আগে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট বিভাগে যোগ দেন।

এ ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।  তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ’

আরবি/আবু

Link copied!