× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৮:৪৫ পিএম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৮:৪৫ পিএম

মির্জাপুরে লোবেট গাড়ির সঙ্গে ধাক্কা খায় একটি পিকআপ। ছবি-সংগৃহীত

মির্জাপুরে লোবেট গাড়ির সঙ্গে ধাক্কা খায় একটি পিকআপ। ছবি-সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপচালকসহ তিন জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত তিন জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলগামী একটি পিকআপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় লোবেট গাড়িকে (বড় ট্রাক) ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে থাকা চালক, হেলপার, মালপত্রের মালিকসহ তিন জন নিহত হন।

খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ গিয়ে মহাসড়ক থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি সরিয়ে নেয়।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, নিহতদের মধ্যে একজন বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনি তার বাসা পরিবর্তনের জন্য মালপত্র সরাতে পিকআপটি ভাড়া করেন। এ ছাড়া একজন পিকআপচালক, অপরজন হেলপার। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান বলেন, নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Link copied!