× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৫, ০৩:৩১ পিএম

মেয়ের অসম্মতিতে বিয়ে না পড়ানোয় মুয়াজ্জিনকে হত্যা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৫, ০৩:৩১ পিএম

ভাঙ্গুরা থানার ছবি।

ভাঙ্গুরা থানার ছবি।

পাবনার ভাঙ্গুড়ায় মেয়ের অসম্মতিতে বিয়ে পড়াতে রাজি না হওয়ায় এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গনি মোল্লা (৪৬) স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ও মাদ্রাসার নৈশপ্রহরী ছিলেন। অভিযুক্ত শাহাদাত হোসেন (২৫) একই এলাকার বাসিন্দা এবং মাদকাসক্ত বলে জানা গেছে।

সোমবার (৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর সিকেবি আলিম মাদ্রাসায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার (১০ জুন) সকালে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শাহাদাত হোসেন নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বরিশাল থেকে এক তরুণীকে ভাঙ্গুড়ায় নিয়ে আসেন এবং তাকে জোরপূর্বক বিয়ের চেষ্টা করেন। মেয়েটি এসে বুঝতে পারেন, শাহাদাতের পরিচয় ভুয়া এবং তিনি একজন মাদকাসক্ত যুবক। এতে মেয়েটি বিয়েতে অসম্মতি জানান।

তবে শাহাদাত জোরপূর্বক বিয়ে করতে চেয়ে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন গনি মোল্লাকে বিয়ে পড়াতে বলেন। তিনি দাবি করেন, কাজী অফিস থেকে ইতোমধ্যেই বিয়ে সম্পন্ন হয়েছে। কিন্তু মেয়েটির অসম্মতির কথা শুনে গনি মোল্লা ধর্মীয়ভাবে বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান।

এতে ক্ষিপ্ত হয়ে শাহাদাত ডিউটিরত অবস্থায় গনি মোল্লার ওপর হামলা চালান। তাকে কুপিয়ে আহত করে কক্ষে আটকে রেখে পালিয়ে যান। পরে গনি মোল্লা ফোনে স্থানীয়দের খবর দিলে তারা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত শাহাদাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!