× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ১০:২৯ পিএম

কুষ্টিয়ায় আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাও

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ১০:২৯ পিএম

আসামিদের ছিনিয়ে নিতে সকালে থানা ঘেরাও করেন  স্বজনরা। ছবি- রূপালী বাংলাদেশ

আসামিদের ছিনিয়ে নিতে সকালে থানা ঘেরাও করেন স্বজনরা। ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে রিনা খাতুন (৪০) নামে এক নারীকে গাছে বেঁধে মারধর ও মাথার চুল কেটে দেয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের ছিনিয়ে নিতে থানা ঘেরাও করেছে তাদের স্বজনরা।

বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে থানা ঘেরাও করা হয়।

স্বজনদের দাবি, পুলিশ মীমাংসা করার আশ্বাসে থানায় ডেকে নিয়ে তাদের আটক করেছে। পরে পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে প্রতিবেশী রিপন আলীর ঘরে ঢুকে ফ্রিজ থেকে মাংস চুরির অভিযোগ তুলে রিনা খাতুনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে রিনার স্বামী জাহাঙ্গীর এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।

এরপর স্থানীয় নজরুল, কাশেম, রিপনসহ শতাধিক নারী-পুরুষ রিনার বাড়ি ভাঙচুর করে তাকে তুলে নিয়ে যায়। ফের রিপনের বাড়ি নিয়ে এসে তাকে ব্যাপক মারপিট ও মাথার চুল কেটে দেওয়া হয়। পরে সেখানে স্থানীয় ওয়ার্ড মেম্বর শাহ আলমের উপস্থিতিতে সালিশ বসিয়ে রিনার দুইটি গরু, একটা ছাগল ও স্বর্ণালংকারের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় রাতে থানায় মামলা করেন ভুক্তভোগী রিনা খাতুন। এরপর সকালে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিন নারীকে আটক করলে তাদের স্বজনেরা ছিনিয়ে নেওয়ার জন্য থানা ঘেরাও করেন।

কুমারখালী থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিনজন নারীকে আটক করা হয়েছে। তাদের পরিবারের লোকজন মীমাংসার দাবিতে থানায় একটু হট্রগোল করেছিল। আপাতত পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছ৷

রূপালী বাংলাদেশ

Link copied!