× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৪:৩৮ পিএম

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৪:৩৮ পিএম

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল। ছবি- সংগৃহীত

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল। ছবি- সংগৃহীত

নোয়াখালীর কবিরহাটে করোনায় আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।  

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী। 

নিহত জেবল হক কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে।  

ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই বৃদ্ধ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।’ 

এদিকে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের এক জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি সকালে হাসপাতালে ভর্তি হয়। দুপুরে তার করোনা শনাক্ত হওয়ার পর সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত নোয়াখালীতে মোট ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। কিট সল্পতার কারণে উপজেলা পর্যায়ে করোনা টেস্ট এখনো শুরু করা হয়নি।’

Link copied!