× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০১:০৮ পিএম

চুয়াডাঙ্গায় মাঠে মিলল মার্কিন তৈরি পিস্তল ও ম্যাগাজিন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০১:০৮ পিএম

জীবননগর থানা। ছবি- সংগৃহীত

জীবননগর থানা। ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্ত এলাকার একটি গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মার্কিন তৈরি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার  (২৪ জুলাই) সকাল ৬ টার দিকে এই অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তবে এসবের মালিক শনাক্ত করা যায়নি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিজিবির একটি টহল দল খবর পেয়ে সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ায় যায়। এ সময় জাকা মোল্লার ইটভাটার পাশে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় একটি মার্কিন তৈরি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি। তবে উদ্ধারকৃত অস্ত্রের কোনো মালিক শনাক্ত করা যায়নি।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘সীমান্তে চোরাচালান ও অস্ত্র-গোলাবারুদের অনুপ্রবেশ ঠেকাতে আমরা সর্বদা সজাগ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই সফলতা এসেছে।’

তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনি প্রক্রিয়া শেষে জীবননগর থানায় হস্তান্তর করা হবে।

এদিকে, সীমান্ত এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বিজিবির তৎপরতায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

Link copied!