× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:২৯ পিএম

শেরপুরে প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:২৯ পিএম

ভেঙে ফেলা সীমানা প্রচীর। ছবি- রূপালী বাংলাদেশ

ভেঙে ফেলা সীমানা প্রচীর। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকায় সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ভুক্তভোগী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন গাড়ীদহ ইউনিয়নের হাজীপুর এলাকার মো. মাহমুদুল হাসানের ছেলে তানজিমুল ইসলাম।

জিডিতে তিনি অভিযোগ করেন, গত ৮ সেপ্টেম্বর (রোববার) ভোররাতে তানজিমুল ইসলামের বাবার লিজভুক্ত সম্পত্তিতে নির্মিত ইটের পাকা সীমানা প্রাচীর লোহার শাবল, দুর্মুস ও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে একদল ব্যক্তি। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

বাধা দিলে তানজিমুল ইসলাম ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিডিতে ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন: মৃত আব্দুস সালামের ছেলে মো. মাইনুল হাসান, মো. সাইফুল ইসলামের ছেলে মো. ইমতিয়াজ আহমেদ, নুরুল ঠিকাদারের ছেলে মো. মনির উদ্দিন, জয়নাল প্রামাণিকের ছেলে মো. আব্দুল মান্নান, মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে হোসেন প্রামাণিক ও আব্দুল জলিলের ছেলে আব্দুল কালাম আজাদ।

অভিযুক্ত মো. মাইনুল হাসান বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি একজন পরীক্ষার্থী এবং দীর্ঘদিন ধরে রাজশাহীতে অবস্থান করছি।’

এ বিষয়ে শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!