× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০১:১৯ পিএম

ইউপি চেয়ারম্যান রাজু অস্ত্রসহ গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০১:১৯ পিএম

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু।   ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে খুলনা নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আবু জাফর সিদ্দিকী রাজু পাইকগাছা হরিঢালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এ বিষয়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি তৈমুর ইসলাম জানান, বেশ কিছুদিন ধরেই রাজু গোয়েন্দা নজরদারিতে ছিল।গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে রাত ৯টায় ডিবি’র একটি চৌকস টিম তাকে আটক করে।

আটকের পর রাজুকে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি’র ওসি তৈমুর ইসলাম আরও জানান, আটককৃত ইউপি চেয়ারম্যান রাজু’র ব্যবহৃত প্রাইভেটকার ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!