× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:৪৩ পিএম

পাওয়ার গ্রিডে বিস্ফোরণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন সাতক্ষীরা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:৪৩ পিএম

সাতক্ষীরায় গ্রিড স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ।

সাতক্ষীরায় গ্রিড স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ।

সাতক্ষীরায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। শনিবার বেলা ১১টা ১০ মিনিটে সদর উপজেলার বিনাপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রান্সফরমারে বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড স্টেশনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে, বিকেলের মধ্যে বিদ্যুৎ ফিরিয়ে আনার আশা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারহিট অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

এদিকে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মিল-কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

Link copied!