× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:৪৩ পিএম

টঙ্গীতে কেমিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:৪৩ পিএম

টঙ্গীতে কেমিক্যাল কারখানায় আগুন নিয়ন্ত্রণের তৎপর ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি- রূপালী বাংলাদেশ

টঙ্গীতে কেমিক্যাল কারখানায় আগুন নিয়ন্ত্রণের তৎপর ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে নগরীর টঙ্গী পূর্ব থানাধীন সাহারা মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত মোট ছয়জন আহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী পাঁচজন। আহত ফায়ার সার্ভিসের কর্মীদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আহতরা হলেন মো. হোসেন আলীর ছেলে জয় হাসান (২৫), আব্দুল হামিদের ছেলে শামীন, নুরুল হুদা (৪৫) ও রতন হাওলাদারের ছেলে বাবু (২০)।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে হঠাৎ কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনা ঘটে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জোষ্ঠ্য কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, বিকেলে টঙ্গী ফায়ার স্টেশনে প্রথমে আগুন লাগার সংবাদ দেওয়া হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল তাই টঙ্গী ফায়ার সার্ভিসের আরও একটি বিশেষ ইউনিট ও উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যায়।

তিনি আরও জানান, আগুনের তীব্রতা ও বিস্ফোরণ বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের আরও একটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট দেড় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Link copied!