× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৯:৩৫ এএম

ডিবি পুলিশের কাছে মাদক বিক্রি করতে এসে ধরা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৯:৩৫ এএম

আটক তিন মাদক ব্যবসায়ী।   ছবি- সংগৃহীত

আটক তিন মাদক ব্যবসায়ী। ছবি- সংগৃহীত

মাদারীপুরে ডিবি পুলিশের কাছে ইয়াবা ও হেরোইন বিক্রি করতে এসে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাঁচখোলা এলাকা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটকরা হলেন-ওয়াসিম মাদবর (৫২), আরমান মাতুব্বর (২৬) ও সজীব মুন্সি (৩০)। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ২৫ পুঁড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, তিনজন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তাদেরকে ধরতে গোয়েন্দারা পরিকল্পিতভাবে ফাঁদ পেতে অভিযান চালায়। এ সময় মাদকসহ হাতেনাতে ধরা পড়ে তারা।

তিনি আরও জানান, আরমান মাতুব্বরের নামে মাদকসহ ১৪টি এবং ওয়াসিম মাদবরের নামে মাদকসহ ৮টি মামলা রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!