× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৪:৩৮ পিএম

বাগেরহাটে ডিবি হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৪:৩৮ পিএম

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা  । ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা । ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ (৪৬) ও তার সহযোগী রাসেল হোসেন (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) রাত ৩টার দিকে ফকিরহাট উপজেলার বারাশীয়া গ্রামে অভিযান চালায় ডিবির একটি টিম, যার নেতৃত্বে ছিলেন পুলিশ পরিদর্শক (নি.) মো. শরিফুল ইসলাম।

অভিযানে মনির শেখের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা ও একটি মোবাইল ফোন এবং রাসেল হোসেনের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা।

ঘটনার পর ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৭) দায়ের করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!