× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৭:৪৪ পিএম

বাগেরহাটে নদীভাঙন ও নিরাপদ পানির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৭:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

‘ভাত নয়, বেড়িবাঁধ চাই’ এই জোরালো দাবিকে সামনে রেখে বাগেরহাটে নদীভাঙন প্রতিরোধ ও নিরাপদ পানির নিশ্চয়তার দাবিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রামপাল থানার পাশে বালুর মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং  অ্যাকশন-এইড বাংলাদেশের সহযোগিতায় এই গণশুনানির আয়োজন করা হয়।

বছরের পর বছর ধরে ঘষিয়াখালি চ্যানেলের ভাঙনে শতাধিক পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। এ ছাড়া লবণাক্ততা ও দূষণের কারণে নিরাপদ পানির সংকট চরম আকার ধারণ করেছে।

গণশুনানিতে উপস্থিত ছিলেন, বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রিফাতুল ইসলাম, রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসী, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আবদুল অদুদ, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।

বক্তারা বলেন, রোমজাইপুরের মানুষকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা ও পুনর্বাসন এখন সময়ের দাবি।

রূপালী বাংলাদেশ

Link copied!