× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০১:৩৩ পিএম

কালিয়াকৈরে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০১:৩৩ পিএম

কালিয়াকৈর থানা। ছবি: সংগৃহীত

কালিয়াকৈর থানা। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকায় ইমন মাতব্বর (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার (৪ নভেম্বর)সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ইমন মাতব্বর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ছলিনদিয়া গ্রামের ইলিয়াস মাতব্বরের ছেলে। তিনি হরতকিতলা এলাকায় মান্নানের বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনের কয়েক মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পুলিশ ধারণা করছে, সোমবার রাতে ঘরের আড়ার সঙ্গে উড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!