× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৬:২৮ পিএম

আনোয়ারায় সেনা অভিযানে ইয়াবাসহ আটক ৩

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৬:২৮ পিএম

আটককৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

আটককৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার বুরুমছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব পাড়া ইউসুফের বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সিইউএফএল সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ ১০৭০৬ ক্যাপ্টেন কাউসার হোসেন (৩৮ এডি)।

অভিযানে আটকরা হলেন, আবু ছৈয়দের ছেলে মো. নুর হোসেন (৩৩), নুর হোসেনের স্ত্রী সানোয়ারা বেগম (২৫) এবং নবী হোসেনের ছেলে আবদুল গফুর (২৭)।

আটকের সময় তাদের কাছ থেকে ১,০৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির মাধ্যমে অর্জিত ৮৭ হাজার ৫০৪ টাকা, একটি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

পরবর্তীতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদকব্যবসায়ীকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছি।’

Link copied!