× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১০:৫৭ এএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১০:৫৭ এএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন জনতা। ছবি- সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন জনতা। ছবি- সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ জনতা। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় এ অবরোধ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শত শত মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কে অবস্থান নেন। তারা সম্প্রতি আদালতের রায়ে গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করেন।

অবরোধকারীরা ‘গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে’- এই স্লোগান দিতে দিতে পুরো এলাকা মুখর করে তোলেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গাজীপুর-৬ আসন আমাদের প্রাণের দাবি। আদালতের রায়ে এই আসন বাতিল করা মানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া। আমরা এই সিদ্ধান্ত মানি না।

অন্যদিকে একই দাবিতে গাজীপুর-৬ আসন রক্ষা কমিটির ব্যানারে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা টঙ্গীর এশিয়া পাম্পের সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টঙ্গী কলেজগেট, স্টেশন রোড এবং আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ চলায় টঙ্গী, গাজীপুর, উত্তরা ও বিমানবন্দর পর্যন্ত যান চলাচল আংশিকভাবে বন্ধ ছিল। প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Link copied!