× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০২:০১ পিএম

কিশোরগঞ্জে যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তদের আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০২:০১ পিএম

আগুনে আংশিক পুরে যাওয়া নৌকা। ছবি:  রূপালী বাংলাদেশ

আগুনে আংশিক পুরে যাওয়া নৌকা। ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি ট্রলারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে যাত্রীবাহী নৌকাটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকার মালিক মোঃ আবুল কালামের ইঞ্জিনচালিত নৌকাটি ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে দুষ্কৃতিকারীরা নৌকায় আগুন দিয়ে পালিয়ে যায়।

আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাশেই থাকা তার ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকার আংশিক অংশও পুড়ে যায়।

নৌকার মালিকরা দাবি করেছেন, আগুনে দুইটি নৌকার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিকলী থানার (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!