× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৫:১৮ পিএম

বড়ভাইকে হত্যার দায়ে ছোটভাইয়ের যাবজ্জীবন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৫:১৮ পিএম

আসামি ইয়াকুব আলীকে আদালতে নেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

আসামি ইয়াকুব আলীকে আদালতে নেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সহোদর বড়ভাইকে হত্যার দায়ে ছোটভাই মো. ইয়াকুব আলীকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর ছেলে ইয়াকুব আলী ২০১৩ সালের ২৫ মার্চ বাড়ির আঙিনায় জামগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বড়ভাই হাতেম আলীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে তিনি দা দিয়ে হাতেম আলীর ঘাড়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে ৩১ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতেম আলী মারা যান।

ঘটনার পর নিহতের স্ত্রী মাজেদা বেগম থানায় মামলা করেন। বিচারিক প্রক্রিয়ায় মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে এবং আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

Link copied!