× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৩:৩৯ পিএম

রাবিতে পাঁচ দোকানে অভিযান চালিয়ে ৪৮ হাজার টাকা জরিমানা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৩:৩৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং রাকসুর সম্মিলিত অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন দোকানে খাবার মনিটরিং করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, চারুকলা অনুষদ এবং ক্যাম্পাসের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

অস্বাস্থ্যকর তেল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে মোট ৫টি দোকানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সিলসিলা হোটেলকে ৩০ হাজার টাকা, চারু আড্ডাকে ৭ হাজার টাকা, আলমগীর হোটেলকে ৫ হাজার টাকা, শফিকুল হোটেলকে ৩ হাজার টাকা এবং আল আমিন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে ইলাহী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়ের প্রো-অ্যাক্টিভ বডি ও রাকসুর সদস্যরা।

অভিযান প্রসঙ্গে রাজশাহী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে ইলাহী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও কৃষি অনুষদ, সিলসিলা এলাকা ও পরিবহন চত্বরে বাজার মনিটরিং করা হয়েছে। যেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেছে, তাদের আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন পরবর্তীতে এমন ভুল করবেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সঙ্গে নিয়ে সামনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই আজকের অভিযান চালানো হয়েছে। এর আগে আমরা দোকানগুলোকে সতর্ক করেছিলাম। নিয়ম ভঙ্গ করায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তারা সতর্ক না হলে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।’

Link copied!