× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৬:৪৬ পিএম

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সিলেটে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৬:৪৬ পিএম

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ। ছবি- রূপালী বাংলাদেশ

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ। ছবি- রূপালী বাংলাদেশ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সিলেট সরকারি কর্মচারী পরিষদ, সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত সমাবেশ শনিবার (২৯ নভেম্বর) নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকেই সমাবেশস্থলে সরকারি কর্মচারীদের ভিড় লক্ষ্য করা যায়। সমাবেশে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

বক্তারা সরকারের প্রতি তাদের দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত হচ্ছেন।

সমাবেশে বক্তারা বলেন, “সরকারি কর্মচারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নবম পে স্কেল বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। আমাদের শ্রমিক ও কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দাবি জানিয়ে আসছে।”

এছাড়া কর্মচারীরা বলেন, এই দাবিকে আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে পেশ করা ছাড়া বিকল্প নেই।

তারা আরও জানান, দেশের অন্যান্য বিভাগেও একই দাবিতে সমাবেশ ও কর্মসূচি চলছে। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশটি সম্পন্ন হয়।

এ সময় কর্মচারীরা আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন সম্ভব হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!