× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৯:০৮ পিএম

খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ছারছীনা শরীফে দোয়া

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৯:০৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আমীরে হিজবুল্লাহ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর ছারছীনা শরীফে কয়েক লাখ মুসুল্লীর উপস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং তার ত্বরিত সুস্থতা কামনা করা হয়।

সন্ধ্যার পর তিনি তালীমান্তে বলেন, ‘পথহারা ও দিশেহারা মুসলমানদের হেদায়াত ও সফলতার পথ দেখানোর জন্য মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। আমরা আখেরী নবী ও রাসূল মুহাম্মাদ (সা.) এর উম্মত। তিনি আমাদেরকে সত্য-মিথ্যা ও নাজাতের পথ দেখিয়েছেন এবং আল্লাহর নৈকট্য অর্জনের পন্থা শিখিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘একজন মুমিনের জীবনে রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি মহব্বতের গুরুত্ব অপরিসীম। রাসূল (সা.) এর প্রতি ভালোবাসা ছাড়া ঈমানের পূর্ণতা আসে না। শুধুমাত্র ভালোবাসাই যথেষ্ট নয়; বরং পার্থিব সমস্ত কিছুর উপর এই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তার আনুগত্যের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে। নবীজীর প্রতি ভালোবাসা ঈমান ও আমলে উৎকর্ষ লাভের উপায়, এবং আখিরাতে মহাসাফল্য অর্জনের সম্বল। প্রত্যেক মুমিনের কাঙ্খিত সে সাফল্য হলো আখিরাতে রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গলাভ।’

গতকাল ছারছীনা দরবার শরীফের ১৩৫তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের প্রথম দিন মাগরিবের পর মাহফিলে লক্ষাধিক ভক্ত ও মুরীদের উদ্দেশ্যে পীর ছাহেব এ কথা বলেন। আগামী সোমবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

Link copied!